টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। শুরুতে ব্যাট ভারতের ১৭৩ রানের লক্ষ্য বেধে দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে চোকারখ্যাত দক্ষিণ আফ্রিকা। প্রথম ওভারে উইকেট হারালেও ফাফ ডু প্লেসিসের পর ডুমিনির ব্যাটে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করেছে তারা।
এদিন ওপেনিং ওভারেই ভুবনেশ্বরের বলে ধোনির তালুবন্দী হন ৪ বলে ৬ রান করা ডি কক। ষষ্ঠ ওভারের প্রথম বলেই প্রোটিয়াদের ভরসার পাত্র হাশিম আমলাকে বিদায় করে দেন অশ্বিন। বোল্ড হওয়ার আগে ১৬ বলে ২২ রান করেছেন আমলা। তবে ঝোড়ো ব্যাটিং করে দলকে আশার আলো দেখান দলনেতা ফাফ ডু প্লেসিস। পূর্ণ করে ফেলেন অর্ধ-শতক। কিন্তু এরপরই আউট হয়ে গেলেন তিনি। এবারও বোল্ড করলেন অশ্বিন। মাঠ ছাড়ার আগে ৪১ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৫৮ রান করেন এই ব্যাটসম্যান।
এরপরও অশ্বিনের পালা শেষ হয়নি। নিলেন ডি ভিলিয়ার্সের উইকেটটিও। ১০ রান করে রোহিত শর্মার তালুবন্দী হন ভিলিয়ার্স। এরপর দরের হাল ধরেন ডুমিনি। শেষ পর্যন্ত টিকে থেকে ৪০ বলে ৪৫ রান করেন তিনি। তার সঙ্গে অপরাজিত থাকা মিলার ১২ বলে ২৩ রান করেন।
খেলা
ফাইনালে খেলতে ভারতের লক্ষ্য ১৭৩
টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। শুরুতে ব্যাট ভারতের ১৭৩ রানের লক্ষ্য বেধে দিয়েছে দক্ষিণ আফ্রিকা।





