ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান দখল করার স্বপ্ন নিয়ে শনিবার মাঠে নেমেছিল চলতি মৌসুমে পয়েন্ট টেবিলে শুরুর দিকে থাকা আর্সেনাল। কিন্তু প্রতিপক্ষ স্টোক সিটির মাঠে ১-০ গোলে হেরেছে তারা। এতে লিগ টেবিলে দ্বিতীয় স্থানটিও হারিয়েছে আর্সেন উইঙ্গারের শিষ্যরা। একই রাতে সাউদাম্পটনকে ৩-০ গোলে হারিয়ে আর্সেনালকে তৃতীয় স্থানে পাঠিয়েছে লিভারপুল।
শনিবার ফুলহামের বিপক্ষে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ার উপক্রম হয়েছিল আর্সেনালের। কিন্তু খেলার ৭৬ মিনিটে পেনাল্টি কিক পেয়ে যায় স্বাগতিকরা। সেখান থেকে গোল করতে ভুল করেননি জোনাথন ওয়াল্টারস। খেলায় আর কোনো গোল না হওয়ায় হার নিয়েই মাঠ ছাড়তে হয় আর্সেনালের।
এদিকে সাউদাম্পটনের মাঠে এর আগে দু'বার লড়াইয়েই হেরেছিল লিভারপুল। এদিন লুইস সুয়ারেজ লিভারপুলে নিজের শততম ম্যাচ স্মরণীয় করে রাখলেন উদ্বোধনী গোলে। ১৬ মিনিটে দারুণ গোলে এগিয়ে দেন অতিথিদের। দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে রহিম স্টারলিং ও যোগ করা সময়ের পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে স্টিভেন জেরার্ড সাউদাম্পটন কফিনে শেষ পেরেক ঠুঁকে দেন।
আর্সেনালের সমান ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। চতুর্থ স্থানে থাকা ম্যানসিটির চেয়ে দুই ম্যাচ বেশি খেলেছে দুটি দলই। এদিকে শীর্ষস্থানে থাকা চেলসির পয়েন্ট ৬৩।