ভারতের বিপক্ষে প্রথম দুই ম্যাচে হেরে টি-টোয়েন্টি সিরিজটি হাতছাড়া করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। শেষ ম্যাচে অন্তত সান্ত্বনার জয় পেতে মাঠে নেমেছিল তারা। কিন্তু শেষ ম্যাচেও ব্যর্থতার পরিচয় দিয়েছে সালমারা। ফলে বিশ্বকাপের আগে হোয়াইট ওয়াশ হতে হয়েছে তাদেরকে।
বৃহস্পতিবার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নামে টসজয়ী বাংলাদেশ। আয়েশা ও সালমা খাতুন ছাড়া বাকিরা ব্যাট হাতে মাঠে আসা যাওয়া ছাড়া কিছুই করতে পারেননি। ফলে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে মাত্র ৮১ রান সংগ্রহ করতে পারে স্বাগতিকরা।
দলের পক্ষে সালমা সর্বোচ্চ ৩৪ রান করেন। এছাড়া আয়েশার ১৮ রানই দুই অংকের ঘরের স্কোর। ভারতের বোলার সুলতানা ও শ্রাবন্তী নাইডু তিনটি করে উইকেট নেন।
জবাবে ১৬.৪ ওভারে সাত উইকেট হাতে থাকতে জয় তুলে নেয় ভারত। ওপেনার লতিকা কুমারী সর্বোচ্চ ৩৬ রান করে আউট হন। তবে ২৬ রান নিয়ে অপরাজিত থাকেন শিখা পান্ডে।
খেলা
সান্ত্বনার জয়ও পেল না বাংলাদেশ
ভারতের বিপক্ষে প্রথম দুই ম্যাচে হেরে টি-টোয়েন্টি সিরিজটি হাতছাড়া করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। শেষ ম্যাচে অন্তত সান্ত্বনার জয় পেতে মাঠে নেমেছিল তারা।





