দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পচেফস্ট্রুমে তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে।

আজ শনিবার তামিম ইকবাল ও মুমিনুল হক বাংলাদেশের প্রথম ইনিংসে ফের ব্যাটিং করেছেন।

বাংলাদেশের সামনে ফলোঅন এড়াতেও এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে। গতকাল দিনশেষে ৩ উইকেটে ১২৭ রান করেছিল বাংলাদেশ।

আজ সেখান থেকেই বাংলাদেশ ফের প্রথম ইনিংসের খেলা শুরু করেছে। ফলোঅন এড়াতেও এখনো ১৭০ রান করা প্রয়োজন।

এর আগে দক্ষিণ আফ্রিকা তিন উইকেটে ৪৯৬ রান তোলে ইনিংস ঘোষণা করে। ডিন এলগার ১৯৯ ও হাশিম আমলা ১৩৭ রান করেন।

দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসা দলের প্রতিনিধি তাসকিন আহমেদ বলেন, “হারার চিন্তা তো করছিই না। যদি জেতা সম্ভব না, আমরা ড্র করব ইনশাআল্লাহ।”

বাংলাদেশের স্কোয়াডে: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াডে: ডিন এলগার, এইডেন মারক্রাম, হাশিম আমলা, তেম্বা বাভুমা, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), অ্যান্ডিল ফেলুকোয়াইয়ো, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, মর্নে মরকেল ও ডুয়েনে অলিভিয়ের।

এমবি