আইসিআরসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে ভারতকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। সোমবার বিকেএসপির চার নম্বর মাঠে ভারতের বিপক্ষে ৪৪ রানে জিতেছে তারা।

টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৪ রানের বিশাল সংগ্রহ গড়ে পাকিস্তান।

পাকিস্তানের সর্বোচ্চ ৩৯ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান হাসনাইন আলম। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান আসে রেহান গনির ব্যাট থেকে। এছাড়া দানিশ ২৬, নেহার আলম ২০ ও মাতলুব কুরেশি ১৩ রান করেন।

ভারতের অধিনায়ক দিনেশ কুমার ১৭ রানে দুই উইকেট নেন।

জবাবে ১৯ ওভারে ১৩১ রানে অলআউট হয়ে যায় ভারত। ভারতের সর্বোচ্চ ২৬ রান করেন ইয়াশ নেগি। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান আসে আনসুলের ব্যাট থেকে। এছাড়া ক্রুনাল ২০ ও দিনেশ ১৮ রান করেন।

১৯তম ওভারের শেষ তিন বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক করা ফাইয়াজ পাকিস্তানের সেরা বোলার। সব মিলিয়ে ১৪ রানে চার উইকেট নেন তিনি। এছাড়া রাও জাভেদ ও নিহার দুটি করে উইকেট নেন।

জেডআই