২০০৯ সালের পরে এই প্রথমবারের মত আইসিসি টেস্ট র্যা ঙ্কিংয়ের শীর্ষস্থানে ফিরে এসেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজ এবং দক্ষিণ আফ্রিকার মাটিতে জয়ী হবার পুরস্কারস্বরুপ দীর্ঘদিন পরে নিজেদের শ্রেষ্ঠত্ব ফিরে পেয়েছে অসিরা। ভারতকে হটিয়ে ওয়ানডে র্যা ঙ্কিংয়েও শীর্ষস্থানটি দখল করেছে অস্ট্রেলিয়া।
[img]http://www.timenewsbd.com/contents/public/201405/1398937881.jpg[/img]
২০১২ সালের আগস্টে ইংল্যান্ডকে হটিয়ে শীর্ষস্থানে উঠে আসা প্রোটিয়ারা অস্ট্রেলিয়ার নীচে নেমে টেস্ট র্যাগঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। যদিও ২০১০-১১ মৌসুমের ফলাফলগুলো র্যা ঙ্কিংয়ের তালিকা থেকে বাদ দেয়া হয়েছিল। ভারত তৃতীয় স্থান থেকে পঞ্চম স্থানে নেমে গেছে। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড ও পাকিস্তান।
এ সম্পর্কে অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেছেন, ‘টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে বিশ্বের এক নম্বর দল হতে পেরে আমরা সত্যিই দারুন গর্বিত। এখানে দীর্ঘদিনের কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা জড়িত। এখানে মাঠ এবং মাঠের বাইরের সকলের অবদান রয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টাই আজকের এই ফল। বিশ্বের অন্যতম সেরা একটি দল তাদের ধারাবাহিকতা ফিরে পেয়েছে এবং এখন আমাদের লক্ষ হলো এই অবস্থান ধরে রাখা। পাকিস্তান এবং ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ এবং ঘরের মাঠে আইসিসি বিশ্বকাপ এখন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ।’
আইসিসি র্যাযঙ্কিং প্রথা চালু হবার পর থেকে ২০০৩-২০০৯ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার তাদের শীর্ষস্থান ধরে রেখেছিল। মাঝে অল্প কিছুদিনের জন্য দক্ষিণ আফ্রিকা এই শ্রেষ্ঠত্ব পায়। এ ছাড়া ২০০৯-২০১১ এবং ২০১১-২০১২ সালে যথাক্রমে ভারত ও ইংল্যান্ড ছিল শীর্ষস্থানে। সূত্র: বিএসএস
[b]ঢাকা, ০১ মে (টাইমনিউজবিডি) //এমএ[/b]
টেস্ট ও ওয়ানডেতে আবারও এক নম্বরে অস্ট্রেলিয়া
২০০৯ সালের পরে এই প্রথমবারের মত আইসিসি টেস্ট র্যা ঙ্কিংয়ের শীর্ষস্থানে ফিরে এসেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজ এবং দক্ষিণ আফ্রিকার মাটিতে জয়ী হবার পুরস্কারস্বরুপ দীর্ঘদিন পরে নিজেদের শ্রেষ্ঠত্ব ফিরে পেয়েছে অসিরা।
প্রথম টেস্টের আগে মুশফিকের চোট, লিটনকে নিয়ে কী বললেন শান্ত?
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ২৮ অক্টোবর মাঠে নামবে বাংলাদেশ। তবে ম্যাচের আগের দিনই দুশ্চিন্তায় পড়েছে দল।
তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্টের ঘোষিত স্কোয়াড থেকে দুটি পরিবর্তন এনেছেন নির্বাচকেরা। বিশ্রাম শেষে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। অতিরিক্ত ক্রিকেটার থেকে মূল স্কোয়াডে জায়গা পেয়েছেন অফ স্পিনার নাঈম হাসান। বাদ পড়েছেন সৌম্য সরকার ও খালেদ আহমেদ। তবে চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় থাকা নাহিদ রানার জায়গা হয়নি দলে।
বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের চতুর্থ দিন আজ
আবুধাবিতে চলছে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট, ডারবানে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া। চলছে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা।
মুগ্ধ ও সিদ্ধার্থের ডোপ টেস্ট নেগেটিভ, জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি
রংপুরে আলোচিত চার খুনের মামলায় অভিযুক্ত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী।
অস্ট্রেলিয়ায় টেস্ট জয়ে বাংলাদেশ গড়ল নতুন এশীয় রেকর্ড
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জেতা যে কোনো দলের জন্যই বড় চ্যালেঞ্জ। সেই কঠিন কাজটি এবার দাপটের সঙ্গে করে দেখিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে একদিনেরও বেশি সময় হাতে রেখে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে টাইগাররা।















