কলোম্বিয়ার তারকা স্ট্রাইকার রাদামেল ফ্যালকাওয়ের বাম পায়ের ক্ষতিগ্রস্থ লিগামেন্টে শনিবার অস্ত্রোপচার করা হবে। সূত্রমতে জানা গেছে অস্ত্রোপচার সম্পন্ন হবার পরে ফ্যালকাওকে হাসপাতালে দেখতে যাবেন কলোম্বিয়ান রাষ্ট্রপতি হুয়ান ম্যানুয়েল সান্তোস।
পর্তুগালের একটি হাসপাতালে ফ্যালকাওয়ের অস্ত্রোপচার করা হবে। সুইজারল্যান্ড থেকে ফেরার পথে তারকা এই স্ট্রাইকারকে পোর্তোর হাসপাতালে দেখতে যাবার ইচ্ছা প্রকাশ করেছেন সান্তোস। এক বিবৃতিতে সান্তোস বলেছেন, ‘কলোম্বিয়ার সকল জনগনের পক্ষা থেকে শুভকামনা জানানোর জন্য তাকে হাসপাতালে দেখতে যাবো।’
বুধবার মোনাকোর হয়ে ফ্রেঞ্চ লিগে খেলার সময় ফ্যালকাও ইনজুরিতে আক্রান্ত হন। এই ধরনের ইনজুরিতে সাধারণত খেলোয়াড়রা প্রায় ছয় মাস মাঠের বাইরে থাকেন। আগামী ১৪ জুন ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে কলোম্বিয়া তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। বিশ্বকাপে কলোম্বিয়ার হয়ে নিজেদের প্রমানের জন্য পুরো কলোম্বিয়া দলই ফ্যালকাওয়ের সুস্থতার জন্য মুখিয়ে আছে।
ঢাকা,২৫জানুয়ারি(টাইমনিউজবিডি)//জেডআই