ত্রিদেশীয় টি-২০ সিরিজের ষষ্ঠ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ।

শনিবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফিল্ডিংয়ের এই সিদ্ধান্ত নেয় দলের অধিনায়ক সাকিব আল হাসান।  

ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচে তিনটিতে হেরে ফাইনালের আগেই বিদায় নেয় জিম্বাবুয়ে। আর তিন ম্যাচে দুই জয় আর এক পরাজয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ ও আফগানিস্তান।

আগামী ২৪ সেপ্টেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

রশিদ খানদের বিপক্ষে এই ম্যাচটি নিয়মরক্ষার হলেও গুরুত্বসহকারে নিচ্ছেন সাকিব আল হাসানরা।ফাইনালের আগে আফগানদের হারিয়ে ফুরফুরে মেজাজে থাকতে চায় টাইগাররা।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মন, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দীন, শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, নাজিব তারাকাই, আসগর আফগান, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, করিম জানাত, গুলবাদিন নাইব, রশিদ খান, ফরিদ আহমেদ ও মুজিবুর রহমান।

এমবি