এশিয়ান গেমসের স্বর্ণ ধরে রাখার স্বপ্ন একদিন আগেই শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের। শেষ পযর্ন্ত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হংকংকে ২৭ রানে হারিয়ে ব্রোঞ্জ জিতল মাশরাফিরা।
ইওনহি ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬২ রান করে বাংলাদেশ। জবাবে ৭ উইকেটে ১৩৫ রানের বেশি করতে পারেনি হংকং।
ব্যাট হাতে বাংলাদেশের উদ্বোধনী জুটি আশার আলো দেখাতে পারেনি। দলীয় ১৮ রানেই সাজঘরে ফিরে যান ১১ রান করা এনামুল হক। ২২ রান করা তামিমের পর মাঠ থেকে বিদায় নেন ওয়ানডাউনে ক্রিজে যাওয়া শামসুর রহমান (২৬)।
তবে ব্যাট ব্যাট হাতে দারুণ পারফর্ম্যান্স করেছেন নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা সাকিব আল হাসান। ৩৭ বলে দুটি ছক্কার সুবাদে ৪৬ রান করেন এই অল রাউন্ডার। সাকিবের সঙ্গে দলের হাল ধরা মাহমুদুল্লাহ রিয়াদ শেষ পর্যন্ত টিকে ছিলেন। ২১ বলে একটি চার ও দুটি ছক্কায় ৩৫ রান করেন তিনি।
হংকংয়ের নাদিম আহমেদ ৩৬ রানে ৩ উইকেট নেন। ১টি করে উইকেট নেন নিজাকত খান ও আইজাজ খান।
ব্যাট হাতে হংকংয়ের ব্যাটসম্যানরা বেশি সুবিধা করতে পারেনি। আরাফাত সানি ও সাকিব আল হাসান তাদের রানারে লাগাম টেনে ধরেন। ফলে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৩৫ রানের বেশি করতে পারেনি হংকং।
হংকংয়ের হয়ে ব্যাট হাতে লড়াই করেন চাম্পান। ৩১ বলে ২টি চার ও ২টি ছক্কায় ৩৮ রান করেন তিনি। এ ছাড়া ইরফান আহমেদ ৩১ ও আইজাজ খান ২৬ রান করেন।
আরাফাত সানী ২২ রানে ৩টি ও সাকিব ২৩ রানে ২টি উইকেট নেন। ১টি উইকেট নেন রুবেল হোসেন।
জেডআই





