জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য দলের নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিসহ বেশ কয়েক জন সিনিয়র খেলোয়াড়কে বাদ দিয়ে দল ঘোষণা করেছে ভারত।
সোমবার ঘোষিত ১৫ সদস্যের এই দলকে নেতৃত্ব দিবেন বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাদ পড়ে যাওয়া আজিঙ্কায় রাহানে।
ক্লান্তির কথা মাথায় রেখে বিশ্রাম দেওয়া হয়েছে শিখর ধাওয়ান, সুরেশ রায়না, রোহিত শর্মা, অশ্বিন ও উমেশ যাদবকেও।
জিম্বাবুয়েতে তিনটি ওয়ান ডে ও দুটি টি টোয়েন্টি ম্যাচের জন্য দল গঠন করে বোর্ড এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছে। একদিকে যেমন ভবিষ্যতের জন্য ইয়ং স্কোয়াডের ক্ষমতার এক দফা পরীক্ষা হয়ে যাবে, অন্যদিকে আশা করা হচ্ছে সিনিয়র ক্রিকেটাররা খানিক বিশ্রাম পেলে নিজেদের আবার খানিকটা গুছিয়ে নিতে পারবেন।
এই সফরে ফের নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন হরভজন সিং। এখনও ফিনিক্স হয়ে জ্বলার ক্ষমতা রাখেন কিনা ভাজ্জি পরীক্ষা হবে তারও।
জিম্বাবুয়ে সফরে ১৫ জনের ভারতীয় দল: আজিঙ্কা রাহানে (অধিনায়ক), মুরলি বিজয়, আম্বাতি রায়ডু, মনোজ তিওয়ারি, কেদার যাদব, রবিন উত্থাপা, মণীশ পান্ডে, হরভজন সিং, অক্ষর প্যাটেল, কর্ণ শর্মা, ধওয়াল কুলকার্নি, স্টুয়ার্ট বিনি, ভুবনেশ্বর কুমার, মোহিত শর্মা, সন্দীপ শর্মা।
জেডআই





