বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল বরিশাল বুলসের স্বত্বাধিকারী রিজওয়ান বিন ফারুককে সব ধরনের ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

শনিবার বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনূস সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এশিয়া কাপের ফাইনালে উচ্ছৃঙ্খল আচরণ করায় তাকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে।

জানা গেছে, এশিয়া কাপের ফাইনাল ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব কেনা প্রতিষ্ঠান টোটাল স্পোর্টস মার্কেটিংয়ের প্রধান মঈনুল হক চৌধুরীর ওপর চড়াও হন রিজওয়ান। এতে বিসিবির সুনাম বিনষ্ট হওয়ায় তাকে নিষিদ্ধ করা হয়েছে।

তার প্রতিষ্ঠান এক্সিওম টেকনোলজিস বিসিবির সঙ্গে ব্যবসায় জড়িত। এই প্রতিষ্ঠানকেও নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে ক্ষমা চাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বিসিবি।

গত ১২ ডিসেম্বর ঢাকা ডায়নামাইটস ও বরিশাল বুলসের এলিমিনেটর ম্যাচে টস বিতর্কের ঘটনায় ওই মাসের ২৩ তারিখে ক্রিকেটের সব ধরণের কার্যক্রম থেকে রকিবুল হাসানকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ম্যাচে রেফারি ছিলেন সাবেক অধিনায়ক ও বাংলাদেশের ম্যাচ রেফারিদের প্রধান রকিবুল হাসান। টসে জিতে ফিল্ডিং নিয়েছিল ঢাকা। টস নিয়ে তখন প্রশ্ন ওঠেনি। কিন্তু পরে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ৭১’টসের ফল নিয়ে সংশয় প্রকাশ করে একটি প্রতিবেদন প্রচার করে।

প্রতিবেদনটি দেখে মনে হয়, টসের মুদ্রাটি তোলার সময় সেটি উল্টে দিয়ে টসের ফলও উল্টে দিয়েছিলেন রকিবুল হাসান।

 

ওএফ