বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশ টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়েছে। ৪১ ওভারে ৫ উইকেটে ২৪৪ রান করেছে ক্যারিবিয়ানরা।

ধুমধাড়াক্কা মারতে শুরু করা শিমরন হিটমেয়ার পৌঁছে গেছেন অর্ধশতকের গোড়ায়। আর আর উইন্ডিজও ছুটছে বড় সংগ্রহের দিকে। খোলস ছেড়ে বেরিয়ে আসছেন সেট ব্যাটসম্যান শেই হোপও।

স্কোর
উইন্ডিজ ২৩৪/৩ (৩৮)
ক্রিস গেইল ০ (১৩)
এভিন লুইস ৭০ (৬৭)
শেই হোপ ৭৮* (৯৭)
নিকোলাস পুরান ২৫ (৩০)
শিমরন হিটমেয়ার ৪৬* (২১)

লুইসকে ফিরিয়ে স্বস্তি আনলেন সাকিব

ক্রিস গেইলকে দ্রুতই ফিরিয়ে দিয়েছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। চাপে পড়া দলকে এরপর টেনে তোলেন এভিন লুইস এবং শেই হোপ। হোপ কিছুটা ধীর গতিতে খেললেও রানের চাকা সচল রাখেন লুইস। সাকিব আল হাসানের বলে সাব্বির রহমানের হাতে ক্যাচ দেয়ার আগে বেশ বিস্ফোরক হয়ে উঠেন লুইস। অস্বস্তিও বাড়তে থাকে বাংলাদেশের জন্য। তবে সেই অবস্থা পাল্টে দিলেন সাকিব। লুইসকে ফেরালেন ৭০ রানে।

স্কোর
উইন্ডিজ ১২২/২ (২৪.৪)
ক্রিস গেইল ০ (১৩)
এভিন লুইস ৭০ (৬৭)
শেই হোপ ৪৬* (৭১)
নিকোলাস পুরান ৫* (৫)

শূন্য রানে গেইলকে বিদায় করলেন সাইফুদ্দিন

ওয়েস্ট ইন্ডিজকে শুরুতেই চেপে ধরেছে বাংলাদেশ। মাশরাফি-সাইফুদ্দিন রানের চাকা টেনে ধরেছে। আর স্কোরকার্ডে কোন রান যোগ করার আগেই ব্যাটিং দানব ক্রিস গেইলকে ফিরিয়ে দিয়েছেন সাইফুদ্দিন।

স্কোর:
উইন্ডিজ ৬/১ (৩.৪)
ক্রিস গেইল ০ (১৩)
শেই হোপ ৫* (৭)
এভিন লুইস ০* (২)

টস জিতল বাংলাদেশ, দলে পরিবর্তন

টাউন্টনে উইন্ডিজের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বাংলাদেশ দলে এসেছে একটি পরিবর্তন। মোহাম্মদ মিঠুনের পরিবর্তে দলে যোগ হয়েছেন লিটন দাস। উইন্ডিজ দলেও একটি পরিবর্তন এসেছে। কার্লস ব্রাথওয়েটের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন ড্যারেন ব্রাভো।

বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান।

উইন্ডিজ একাদশ:
ক্রিস গেইল, এভিন লুইস, শেই হোপ, ড্যারেন স্যামি, নিকোলাস পুরান, শিমরন হিটমেয়ার, জেসন হোল্ডার, আন্দ্রে রাসেল, শেলডন কটরেল, ওশানে থমাস, শ্যানন গ্যাব্রিয়েল।

এএস