ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ৪র্থ বর্ষের ছাত্র মো. তরিকুল ইসলাম ও ভূগোল ও পরিবেশ বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র মো. শাকিলুর রহমান যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছেন।
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ৩য় বর্ষের ছাত্র মো. মিরাজ হোসাইন রানার্স আপ হয়েছেন। শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন। খেলা শেষে দুপুরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন।
অনুষ্ঠানে সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. গোলাম মোহাম্মদ ভূঞাসহ আবাসিক শিক্ষক, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট ও শারীরিক শিক্ষা কেন্দ্রের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জেডআই





