এবারের নিলামে গুরজাপনিতকে চেন্নাই ২ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল। তার পরিবর্তে দক্ষিণ আফ্রিকার ‘বেবি এবি’খ্যাত তরুণ তারকা ব্রেভিসকে দলে পেতেও সমান ২ কোটি ২০ লাখ রুপি খরচ করতে হচ্ছে চেন্নাইকে।

এর আগে অবশ্য নভেম্বরে আইপিএলের মেগা নিলামে ব্রেভিসকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। যেখানে তার ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি। ২১ বছর বয়সেই খেলার ধরনের কারণে তার নামের পাশে ‘বেবি এবি’ জুড়ে গেছে স্বদেশি কিংবদন্তি ডি ভিলিয়ার্সের নামে।

২০২৩ সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক দুটির বেশি ম্যাচ খেলা হয়নি ব্রেভিসের। আর সবমিলিয়ে তিনি ৮১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে করেছেন ১৭৮৭ রান, ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ১৬২ রানের।

এবারই প্রথম নয়, এর আগেও আইপিএলে খেলেছেন ব্রেভিস। ২০২২ ও ২০২৪ আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে জার্সিতে দেখা গেছে তাকে।

দক্ষিণ আফ্রিকার এসএ২০-তেও মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির এমআই কেপটাউনের হয়ে খেলেন ২১ বছর বয়সী এই প্রোটিয়া ক্রিকেটার। যেখানে এমআই কেপটাউনের প্রথম শিরোপা জয়ের পথে ব্রেভিস ষষ্ঠ সর্বোচ্চ ২৩০ রান করেন।

এনএইচ