চট্টগ্রাম টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। ১৫১ রানে এগিয়ে স্বাগতিকরা।
লিডটা ২০০ ছাড়িয়ে লড়াইয়ের স্বস্তিদায়ক পুঁজি পাওয়ার লক্ষ্য তাদের। সেই লক্ষ্যে লড়ছেন মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ।
দ্বিতীয় দিনের ৫ উইকেটে ৫৫ রান নিয়ে তৃতীয় দিন খেলতে নামে বাংলাদেশ। মুশফিকুর রহিম ১১ ও মেহেদী হাসান মিরাজ শূন্য রান নিয়ে খেলা শুরু করেন।
তবে শুরুটা ভালো এনে দিতে পারেননি তারা। স্কোর বোর্ডে ১৪ রান যোগ হতেই গ্যাব্রিয়েল শ্যাননের বলে বোল্ড হয়ে ফেরেন মুশফিক (১৯)।
দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৩২৪
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৪৬
বাংলাদেশ ২য় ইনিংস: ১৭ ওভারে ৫৫/৫ (ইমরুল ২, সৌম্য ১১, মুমিনুল ১২, মিঠুন ১৭, সাকিব ১, মুশফিক ১১*, মিরাজ ০*; রোচ ১-০-১১-০, ওয়ারিক্যান ৮-০-২২-২, চেজ ৫-১-১৬-২, বিশু ৩-০-৫-১)
এমআর





