ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টসে হেরে ব্যাটিং পেয়েছে টাইগাররা।
আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় মাঠে নামবে দু’দল।
ফাইনালে যেতে হলে এই ম্যাচে জিততেই হবে। হারলে পড়ে যাবে মহা বিপাকে। এমন এক সমীকরণ নিয়ে ত্রিদেশীয় সিরিজে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ।
তবে ম্যাচের শুরুতে ভাগ্যের খেলায় জিততে পারলেন না বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। টসের কয়েন নিক্ষেপে জিতলেন জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। তবে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন তিনি। আমন্ত্রণ পেয়ে বাংলাদেশকে প্রথমে করতে হবে ব্যাটিং।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, আফিফ হোসেন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাজমুল হোসেন শান্ত।
জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ: ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক), হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), রায়ান বার্ল, গ্রেইগ আরভিন, শন উইলিয়ামস, রেগিস চাকাভা, আইনস্লে লভু, টিনোটেন্ডা মুতোম্বোজি, নেদিল মাদজিবা, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা।
এএস





