নিষেধাজ্ঞা কাটিয়ে ইতিমধ্যে জাতীয় দলে ফিরেছেন সাব্বির রহমান। ব্যাটে বলেও মেলাচ্ছেন ভালেই। সম্প্রতি রান পাচ্ছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে ছিলেন এই হার্ডহিটার। তবে সিরিজ শেষের আগেই দেশে ফেরেন তিনি।

ক্রিকেটে শৃঙ্খলাজনিত কারণে একাধিকবার শাস্তির মুখে পড়তে হয়েছে সাব্বিরকে। এবার জীবনের নতুন ইনিংসে পা রাখলেন তিনি। একেবারেই ঘরোয়া পরিবেশে সম্প্রতি সাব্বির সেরে ফেলেন আকদ। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতেই এই আকদ অনুষ্ঠিত হয়।

সাব্বিরের স্ত্রীর নাম অর্পা। তিনি উচ্চমাধ্যমিকের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন বলে জানা গেছে। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সাব্বির ও অর্পার আকদ অনুষ্ঠিত হয়েছে।