বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে ৮ ওভার হাতে থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকানরা।
শুক্রবার ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ২০ ওভারের মধ্যে মাত্র ১৮ ওভারে ৯৯ রান সংগ্রহ করতেই গুটিয়ে যায় বিসিবি একাদশের ইনিংস।
জবাবে ১২ ওভারে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়। তারা স্বেচ্ছা আউটে দুটি উইকেট হারিয়েছে। তবে বিসিবি একাদশের বোলাররা কোনো উইকেট পায়নি।
দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটির ব্যাটসম্যান ডি কক ও ডি ভিলিয়ার্স যথাক্রমে ৩৫ রান ও ২৫ রান সংগ্রহ করেছেন। আর ডুমিনি ১৭ রান ও মিলার ২০ রান করে দলের জয় নিশ্চিত করেন।
এর আগে বিসিবি একাদশ ব্যাট করতে নামলেও কেউ দলের হাল ধরতে পারেনি। ইমরুল কায়েসের ২৯ রানই সর্বোচ্চ স্কোর। এছাড়া শুভাগত হোমের ১৮ ও সোহাগ গাজীর ১৩ রানই দুই অঙ্কের ঘরের স্কোর।
বিসিবি একাদশের দুই ওপেনার রনি তালুকদার ও এনামুল হক বিজয় যথাক্রমে মাত্র ১ রান ও ৩ রান করেছেন।
দক্ষিণ আফ্রিকার বোলার ডেভিড উইজি মাত্র ৩ ওভারে ১৩ রান দিয়ে তিন উইকেট শিকার করেছেন। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন ফানগিসো ও অ্যাবোট।
জেডআই





