বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সকিব-আল হাসানের শাস্তির মেয়াদ তিন মাস কমানো হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

এর ফলে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ খেলতে পারবেন সাকিব।

আচরণগত সমস্যার কারণে গত ৭ জুলাই সাকিবকে বোর্ড সভার সিদ্ধান্তক্রমে শাস্তি দেওয়া হয়েছে। এরপর ২০ জুলাই বিসিবির কাছে শাস্তি পুনঃবিবেচনা করার আবেদন জানিয়েছেন তিনি। ভবিষ্যতে এমন আচরণ আর করবেন না বলে আবেদনপত্রে উল্লেখ করেছেন সাকিব। দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। সঙ্গে বলেছেন, সব ঘটনার জন্যই তিনি অনুতপ্ত। সাকিবের আবেদনপত্র পেয়েও বিসিবি তুষ্ট। আর সেই কারণেই শাস্তি কমানো নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই