ত্রিদেশীয় টি-২০ সিরিজে এবার আফগানিস্তানের মুখোমুখি সাকিব আল হাসানের বাংলাদেশ।
রোববার (১৫ সেপ্টেম্বর) মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচে টস জিতেছেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। তিনি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ বাংলাদেশ প্রথমে ফিল্ডিং করবে।
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। একই প্রতিপক্ষের বিপক্ষে আফগানিস্তান নিজেদের প্রথম ম্যাচে জিতেছে ২৮ রানে।
রানরেটে এগিয়ে থাকায় তিন দলের মধ্যে পয়েন্ট তালিকার এক নাম্বারে আছে আফগানিস্তান। বাংলাদেশ দুই আর জিম্বাবুয়ে আছে তিনে।
এমবি





