শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ফের বাবর আজমের সেঞ্চুরির বরাতে জয় পেয়েছে পাকিস্তান।সোমবার রাতের এ খবর অনেকটাই বাসি হয়ে গেছে।
তবে নতুন খবর হল- এই সেঞ্চুরির মধ্য দিয়ে নতুন এক রেকর্ড গড়েছেন বাবর।বাবর এই ওয়ানডে সিরিজে পরপর দুটি সেঞ্চুরির মাধ্যমে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নিয়েছেন। আর এর মধ্য দিয়ে সবচেয়ে কম ম্যাচ খেলে ৭ সেঞ্চুরির মালিক এখন তিনি।
আগে এ রেকর্ডটি ছিল প্রোটিয়া ওপেনার হাশিম আমলার। তিনি ৪১ ওয়ানডেতে গিয়ে ৭ম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন।তার চেয়ে ৮ ইনিংস কম খেলে এ রেকর্ড স্পর্শ করলেন বাবর।
পাঁচ ম্যাচের চলতি ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে বাবর একাধারে ১০৩ ও ১০১ রান করেছেন। এর আগে টানা তিন ওয়ানডেতে সেঞ্চুরি করার কৃতিত্ব আছে তার। গত বছরের সেপ্টেম্বরে শারজায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে করেছিলেন যথাক্রমে ১২০, ১২৩ ও ১১৭ রান।
এমএ





