চ্যাম্পিয়ন্স ট্রফির বাঁচা মরার ম্যাচে ভারতের বিপক্ষে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে শ্রীলঙ্কা। দানুসকা, মেন্ডিস, পেরেরা, ম্যাথিউজ ও গুণারত্নেদের ব্যাটে ভর করে ৮ বল হাতে রেখেই ৭ উইকেটের দুর্দান্ত এক জয় তুলে নেয় লঙ্কানরা।
আজ বৃহস্পতিবার কেনিংটন ওভালে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩২১ রান তোলে কোহলিরা।
দলের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলার পাশপাশি ক্যারিয়ারের নিজের দশম সেঞ্চুরি তুলে নিয়েছেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। ১২৮ বল খরচে রান করেছেন ১২৫। ১৫টি চার ও একটি ছক্কায় সাজানো ছিলো তার ইনিংসটি।
‘বি’ গ্রুপ থেকে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে আসরে পয়েন্ট টেবিলে এখনও শূণ্য শ্রীলঙ্কা। এ জন্যে তাদের সামনে এটি এক প্রকার বাঁচা মরার লড়াই।
তবে, স্বস্তির খবরও আছে তাদের। গত বছর আগস্ট থেকে ইনজুরির কারণে অনুপস্থিত থাকা দলের নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ অবশেষে ফিরলেন। বোলিং করতে না পারলেও ৪৫ বল খরচ করে ৫২ রানের এক দারুণ ইনিংস খেলেছেন তিনি।
এমবি





