বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ায় প্রধান কোচকে বরখাস্ত করেছিল ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। এবার পদত্যাগ করলেন এফআইজিসির প্রেসিডেন্ট কার্লো তাভেসিও।

সোমবার পদত্যাগের ঘোষণা দেন তিনি।সোমবার রোমে এফআইজিসির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই পদত্যাগের ঘোষণা দেন তাভেসিও।

গত সপ্তাহে প্লে-অফের দ্বিতীয় লেগে সুইডেনের বিপক্ষে গোলশূন্য ড্র করে ২০১৮ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয় ইতালি। এরপর থেকেই চাপের মুখে ছিলেন তাভেসিও। চাপের মুখে তাই সরে দাঁড়াতে বাধ্য হলেন ৭৪ বছর বয়সী এই ভদ্রলোক।

গত বুধবার এফআইজিসি ব্যর্থতার জের ধরে কোচ জিয়ান পিয়েরো ভেনতুরাকে বরখাস্ত করে। সেদিন টেলিভিশনে কান্নাভেজা কণ্ঠে রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ায় ভেনতুরাকে দোষারোপ করেন তাভেসিও। কয়েকদিন পর নিজেই পদ ছেড়ে দিলেন তিনি নিজেই।

এমএ