[b]চট্টগ্রাম:[/b] চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব-১৯ দলের হোটেলের সামনে ককটেল বিষ্ফোরিত হওয়া সিরিজ শেষ না করেই দেশের মাটিতে ফিরে গিয়েছে দলটি। তাই আসন্ন সফরে চট্টগ্রামে শ্রীলংকা ক্রিকেট দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম নগর পুলিশ। আগামী ১ ফেব্রুয়ারি শ্রীলংকার ক্রিকেট দল চট্টগ্রাম সফর করবে।
এ উপলক্ষে সোমবার সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে নগর পুলিশের শীর্ষ কর্মকর্তারা বৈঠক করেন। বৈঠকে সর্বোচ্চ নিরাপত্তার ঘোষণা দেন পুলিশ কমিশনার মো.শফিকুল ইসলাম।
বৈঠকে বিসিবি পরিচালক ও সিজেকেএস'র সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনও ছিলেন।
সম্প্রতি ওয়েস্ট ইণ্ডিজ ক্রিকেট দলের চট্টগ্রাম সফরের সময় নগরীর আগ্রাবাদ হোটেলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ নিয়ে আতংকে ওয়েস্ট ইণ্ডিজের খেলোয়াড়রা মাঠে যেতে অস্বীকৃতি জানান। পরে ম্যাচ বাতিল হয়।
ওই পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে আ জ ম নাছির উদ্দিন বৈঠকে বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনা বাংলাদেশের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। এ নিয়ে নানা প্রতিকূলতার সমাধান আমাদের করতে হয়েছে। এরপরই শ্রীলংকার ক্রিকেট দল বাংলাদেশ সফর করছে। তাদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে। এ সফরকে বেশি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিবেচনা করতে হবে।
সিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, আগের আন্তর্জাতিক ম্যাচগুলোতে যে নিরাপত্তা ব্যবস্থা থাকত, তার চেয়েও বেশি নিরাপত্তা দেয়া হবে। সর্বোচ্চ নিরাপত্তার আওতায় সফরকালীন খেলোয়াড়দের সঙ্গে সার্বক্ষণিক পুলিশ, র্যা ব, ফায়ার সার্ভিস ও চিকিৎসক দল রাখা হবে।
বৈঠকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম ও অপারেশন) বনজ কুমার মজুমদার, উপ পুলিশ কমিশনার (সদর) মাসুদ-উল-হাসানসহ শীর্ষ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খেলা
শ্রীলঙ্কা দলকে সবোর্চ্চ নিরাপত্তা দিবে সিএমপি
চট্টগ্রাম: চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব-১৯ দলের হোটেলের সামনে ককটেল বিষ্ফোরিত হওয়া সিরিজ শেষ না করেই দেশের মাটিতে ফিরে গিয়েছে দলটি। তাই আসন্ন সফরে চট্টগ্রামে শ্রীলংকা ক্রিকেট দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার ঘোষণা





