অ্যানফিল্ডে গত শনিবার প্রিমিয়ার লীগের ওই ম্যাচের ৫৮তম মিনিটে রায়ান ক্রিস্টির সঙ্গে বল দখলের লড়াইয়ে তার পায়ে আঘাত করে বসেন ম্যাক অ্যালিস্টার। রেফারি সঙ্গে সঙ্গে তাকে লাল কার্ড দেখান। ম্যাচের পরই লাল কার্ডের সিদ্ধান্তকে ‘কঠোর’ বলে মন্তব্য করেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। পরে এর বিরুদ্ধে আপিল করে অ্যানফিল্ডের ক্লাবটি। মঙ্গলবার এক বিবৃতিতে লাল কার্ডের শাস্তি বাতিলের কথা জানায় কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়, ‘খেলোয়াড়কে ভুলবশত বহিষ্কার করা হয়েছে, এমন দাবি ওঠার পর একটি স্বাধীন কমিশন অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের তিন ম্যাচের নিষেধাজ্ঞা বাতিল করেছে।’

এমবি