টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৪ এর অঘোষিত ফাইনাল ম্যাচ একটু পরেই শুরু হবে। আজকের ম্যাচে যারা জিতবে তারাই সেমিফাইনালে খেরবে। আর হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায়, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শরু হবে।
পাকিস্তানে বোলিং লাইন আপ অনেক শক্তিশালী। বিশেষ করে স্পিনে। তবে ব্যাটিং সাইড কিছুটা হলেও দুর্বল। তবে সাম্প্রতিক সময়ে ফর্মে রয়েছেন ওপেনার আহমেদ শেহজাদ ও  উমর আকমল।
অন্যদিকে সীমিত ওভারের ক্রিকেটে দুর্দান্ত খেলে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ দলের পুরো ১১জন ব্যাটসম্যান দাপটের সঙ্গে লড়তে পারেন। গত আসরে শ্রীলঙ্কার মাঠে লঙ্কানদেরই হারিয়ে ট্রফি জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। চলতি আসরে ফের চ্যাম্পিয়ন হতে মরিয়া দলটি।
ঢাকা, ১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর