সৌম্য ও তামিমের বিদায়ের পর হাল ধরেছিলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। ২৩ ওভারে ১১০ রান হয়ে যায়। ২৪ তম ওভারে হঠাৎ কভারে পুশ করেই রান নিতে চাইলেন মুশফিক।

এক দৌড়ে ক্রিজের মাঝামাঝি চলে যান তিনি। যা হওয়ার তাই হল। গাপতিলের থ্রোতে স্ট্যাম ভেঙে দেন উইকেট রক্ষক ল্যাথাম।

এভাবেই ভেঙে গেল সাকিব-মুশফিকের জুটি। প্রথম ২৫ ওভারে তিন উইকেট হারিয়ে ১২০ রান করে বাংলাদেশ। মুশফিকের পর মাঠে যান মিঠুন। সাকিব-মুশফিক জুটি আজ ৫০ রান তোলেন।

বৃষ্টির শঙ্কা আপাতত নেই। টস হেরে ব্যাটিংয়ে যেতে হয়েছে বাংলাদেশকে। শুরুটা ভালো করার পরেও বেশিক্ষণ টিকতে পারলেন না সৌম্য ও তামিম। প্রথম ১৭ ওভারে দুই ৭২ রান সংগ্রহ করে বাংলাদেশ।

কিউই বোলারদের ওপর চড়াও হয়েই শুরু করেন সৌম্য সরকার। ২৫ বলে ২৫ রানে ছিল চারটি চারের মার। হেনরির বলে বোল্ড হন তিনি। ফার্গুসনের বলে বোল্টকে ক্যাচ দেওয়ার আগে তামিম করেন ২৪ রান। ওপেনারদের বিদায়ের পর মাঠে নামেন সাকিব ও মুশফিক।

জেড