গোড়ালির ইনজুরির কারণে আর্জেন্টিনা দল থেকে বাদ পড়েছেন হাভিয়ের পাস্তোরে ও লুকাস বিগলিয়া।

পাশাপাশি হাঁটুর ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েছেন ম্যান সিটি তারকা পাবলো জাবালেতা।

তাদের পরিবর্তে দলে ঢুকেছেন অ্যাতলেটিকো মাদ্রিদের অ্যাঞ্জেল কোরেয়া, বেনফিকার নিকেলোস গাইতান, সান লরেঞ্জো’র ইমানুয়েল মাস ও রিভার প্লেটের ম্যাতিয়াস কেনিভিতার।

হ্যামস্ট্রিং ইনজুরির জন্য বুধবার (২০ মার্চ) দল থেকে নাম প্রত্যাহার করে নেন তিনি।

চারদিন আগে জোড়া গোলে পিএসজিকে জিতিয়ে মাদ্রিদে যান ডি’মারিয়া। দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য সেখানেই অনুশীলন করছে আর্জেন্টিনা।

অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামে ২৩ মার্চ ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে তারা। এরপর তিনদিন পর মরক্কোর তানজাহতে মরক্কোর বিপক্ষেই আরেকটি প্রীতি ম্যাচ খেলবে মেসি-দিবালারা।

চলতি মৌসুমটা দুর্দান্ত কাটছে ডি’মারিয়ার। পিএসজির হয়ে এখন পর্যন্ত ১৪টি গোল করেছেন। সেই সঙ্গে ১৩টি অ্যাসিস্টও করেছেন এ উইংগার।

ডি’মারিয়া না থাকলেও সাউথ আমেরিকান পরাশক্তিদের খুব একটা অসুবিধা হওয়ার কথা না। কারণ আট মাস পর আবার দলে ফিরেছেন অধিনায়ক লিওনেল মেসি। আক্রমণের ভার নিতে প্রস্তুত জুভেন্টাসের তরুণ ফরোয়ার্ড পাওলো দিবালাও।

এএস