টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ভারত।সন্ধ্যা ৭ টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। নির্ধারিত হবে শ্রীলঙ্কার সাথে শিরোপা যুদ্ধে নামবে কোন দল।
২০০৭ সালে প্রথম আসরের চ্যাম্পিয়ন ভারত। শিরোপা জয়ের স্বাদ ভারতের থাকলেও নেই দক্ষিণ আফ্রিকার। দ্বিপাক্ষিক সিরিজে অস্বাভাবিক কাজ করে দেখালেও বড় কোনো টুর্নামেন্টে স্বাভাবিকভাবে ভালো করতে অক্ষম তারা। এবার কি সেই আক্ষেপ ঘুচবে? উত্তর পাওয়া যাবে আজ রাতেই।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে দুই দল চারটি ম্যাচে লড়াই করেছে। ভারত তিনবার জিতেছে। হেরেছে ২০০৯ সালে একবার । এছাড়া ২০০৭, ২০১০ ও ২০১২ সালে জিতেছে ভারত।
২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারত। আবার ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিও জয় করেছে। টানা তৃতীয় আইসিসির অন্তর্ভূক্ত টুর্নামেন্ট জয়ের হাতছানি। সুযোগটা নিতেই চাইবে ভারত।
স্পিনার অশ্বিন বলেন, ‘আমরা খুব বেশি প্রতিযোগিতায় হারিনি বলে তেমন কোনো ভীতি আমাদের মধ্যে নেই। আমাদের এখানে হারানোর কিছু নেই। আমরা এ টুর্নামেন্টে এবার ফেবারিট হিসেবে আসিনি এবং আমরা সেভাবে চিহ্নিতও হতে চাই না। আমরা শুধু খেলতে চাই এবং উপভোগ করতে চাই।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডুপ্লেসিসের কন্ঠেও একই সুর। জানিয়েছেন ভালো খেলে জয় নিশ্চিত করাই লক্ষ তাদের।
তিনি বলেন,‘ভারতের বিরুদ্ধে সম্প্রতি আমাদের বেশ কিছু সাফল্য আছে এবং আমরা দারুণ কিছু ক্রিকেট উপহার দিতে পেরেছি। এবার আসরে আমরা কিছু কঠিন সময় পার করেছি, এ জন্য চাপ সামাল দেওয়ার অভ্যাস তৈরি হয়েছে। আমরা এ জন্য পুরোপুরি প্রস্তুত এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত আছি। এমন ম্যাচও আমরা জিতেছি যেগুলো আসলে আমাদের পক্ষে ছিল না। সে জন্যও আমরা আরেকটি চাপে পড়তে প্রস্তুত আছি।’
[b]ঢাকা, ৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এসএইচ[/b]
দক্ষিণ আফ্রিকা ও ভারত মুখোমুখি আজ
টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ভারত।সন্ধ্যা ৭ টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। নির্ধারিত হবে শ্রীলঙ্কার সাথে শিরোপা যুদ্ধে নামবে কোন
ইসরাইলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, উদ্বিগ্ন ভারত
ইসরাইলের সাম্প্রতিক নির্বাচনে কোনো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই রাজনৈতিক অচলাবস্থার প্রভাব শুধু ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে না; ইরান, গাজা ও পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতির পাশাপাশি ভারতের স্বার্থেও এর প্রভাব পড়তে পারে।
এএফপির প্রতিবেদন গঙ্গা পানি চুক্তি নবায়নে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশ
ভারতের সঙ্গে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন সমঝোতায় পৌঁছাতে ভারতকে আলোচনায় বসতে জোর দিচ্ছে বাংলাদেশ। নতুন চুক্তি না হলে শুষ্ক মৌসুমে পানিসংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষি, মৎস্যসম্পদ, পরিবেশ ও কোটি কোটি মানুষের জীবিকা হুমকির মুখে পড়তে পারে।
মাথাপিছু জিডিপি ভারতকে ছাড়াচ্ছে বাংলাদেশ
মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ২০২৬ সালে আবারও ভারতের চেয়ে এগিয়ে থাকতে পারে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়াতে পারে ২ হাজার ৮৮৬ ডলার। অন্যদিকে ভারতের মাথাপিছু জিডিপি হতে পারে ২ হাজার ৭৪৯ ডলার। অর্থাৎ এ সূচকে ভারতের চেয়ে ১৩৭ ডলার এগিয়ে থাকতে পারে বাংলাদেশ।
‘অ্যাসোসিয়েটেড প্রেস’-এর অনুসন্ধানী প্রতিবেদন ভারতে শত শত মুসলিমকে পায়ে গুলি করে পঙ্গু করেছে পুলিশ
ভারতে গরু পাচারের অভিযোগে শত শত মুসলিম নাগরিককে পায়ে গুলি করে পঙ্গু করে দেওয়ার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদ সংস্থা ‘অ্যাসোসিয়েটেড প্রেস’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে। দেশটির হিন্দু সংখ্যাগরিষ্ঠদের সন্তুষ্ট করতে মুসলিমদের টার্গেট করে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে পুলিশ এ ধরনের বিচারবহির্ভূত নিপীড়ন চালাচ্ছে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।
বিজেপি সরকারের নতুন নিয়ম ঘিরে বিতর্ক ভারতের উত্তরাখণ্ডে মাদরাসায় জুমার ছুটি বাতিল
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের স্বীকৃত মাদরাসাগুলোতে শুক্রবারের ঐতিহ্যবাহী সাপ্তাহিক ছুটি বাতিল করে রোববার ছুটি চালুর নির্দেশ দিয়েছে রাজ্যটির বিজেপি সরকার। সব শিক্ষাপ্রতিষ্ঠানে অভিন্ন শিক্ষাব্যবস্থা ও নিয়ম কার্যকরের যুক্তিতে এই পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও রাজ্যজুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক ও সামাজিক বিতর্ক। সমালোচকদের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় অধিকার ও সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাতন্ত্র্য ক্ষুণ্ণ করা হচ্ছে।















