ছুটি দেওয়ার আগে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেছিলেন, বিদ্রোহী ১৮ ফুটবলারসহ সবাইকে ক্যাম্পে ডাকা হবে। সেই ঘোষণামতে সাবিনা-মাসুরাসহ ১৮ বিদ্রোহী ফুটবলারকেও ৬ এপ্রিল ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে।

শুক্রবার সাতক্ষীরায় নিজের বাসা থেকে অন্যতম বিদ্রোহী ফুটবলার মাসুরা পারভীন বলেন, ‘বাফুফে থেকে আমাদেরকে খুদেবার্তায় আগামী ৬ এপ্রিল ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে। আমরা যোগ দিচ্ছি।’

ঈদের পর ভুটানের ঘরোয়া লিগের ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলতে যাওয়ার কথা রয়েছে মাসুরা পারভীন ও গোলকিপার রুপনা চাকমার।

ভুটান যাওয়ার বিষয়ে মাসুরা পারভীন বলেন, ‘ক্লাবের সঙ্গে যোগাযোগ আছে। ঈদের পর আমরা যাব।’

এইচআর