এ মাসের ৯ থেকে ১৩ তারিখ ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজে বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ঐতিহাসিক এই সফরকে সামনে রেখে বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

বিসিবির সংবাদ সম্মেলনে জানানো হয়, ইনজুরি পুরোপুরি কাটিয়ে উঠতে না পারায় মোস্তাফিজকে স্কোয়াডে রাখা সম্ভব হয়নি। এদিকে দলে ফিরেছেন লিটন দাস। আর বাদ পড়েছেন পেসার রুবেল হোসেন ও উইকেট রক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।

ভারত সফরে বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শুভাশিষ রায়, তাইজুল ইসলাম, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, ইমরুল কায়েস ও মুমিনুল হক।  

এমই