বিশ্বকাপ ফাইনালের অভিজ্ঞতা নিউজিল্যান্ড তুলনায় ইংল্যান্ডের একটু বেশি। এবার নিয়ে মোট চারবার ফাইনাল খেলবে ইংল্যান্ড। নিউজিল্যান্ডও কম নয়। দুদল এখনো পর্যন্ত বিশ্বকাপ ট্রফির দেখা পায়নি। ২৭ বছর বছর পর ফাইনালে ইংল্যান্ড। গতবার ফাইনালে নিউজিল্যান্ড শিরোপা হাতছাড়া করেছে অস্ট্রেলিয়ার কাছে। তাই প্রথমবারের মতো বিশ্বকাপ জিততে মরিয়া হয়েই মাঠে নামবে দুদল। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালের মঞ্চটাও প্রস্তুত! ফাইনাল নিয়ে সংবাদ সম্মেলনে দু’দলের অধিনায়ক একে অন্যের দলকে ভীষণ সন্মান দিলেন।
রোববার ১৪ জুলাইয়ের ফাইনাল শেষে তেমনই এক উৎসবে সামিল হবে এই দুই দলের কোনো একদল।
তবে মাঠের ক্রিকেটে ঝড় তুলতে ঠিকই প্রস্তুতি উভয় দল। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের ঠিক পেছনের অংশেই এমসিসি’র ক্রিকেট একাডেমির অনুশীলন নেট। সেই নেট সেশনে দু’দলের প্রায় সব ব্যাটসম্যান লম্বা সময়ের অনুশীলনে ব্যাটিংয়ে ঝড় তুললেন!
এসএম





