চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে আফগানিস্তান করেছে ৩৪২। দ্বিতীয় দিনে ১০৪ রানে ৬ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ। ১৩০ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে ব্যক্তিগত ৫২ রানে মুমিনুল বিদায় নিয়ে সেই শঙ্কা আরও বাড়ে বাংলাদেশের।

তবে অস্টম উইকেটে মোসাদ্দেক হোসেন ও মেহেদি হাসান মিরাজ ফলো অনের হাত থেকে রক্ষা করেন স্বাগতিকদের। এরপরই  জহির খানের বলে বিদায়নেন মেহেদি হাসান মিরাজ। এরপর আর বিপদ ঘটেনি।

শেষ পর্যন্ত তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে দিন শেষ করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। নবম উইকেটে অবিচ্ছিন্ন থেকে এরা দুজন সংগ্রহ করেছেন ৪৮ রান। সৈকত ৪৪ রানে ও তাইজুল ১৪ রান অপরাজিত আছেন।

দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ পিছিয়ে আছে ১৪৮ রানে। 

আফগানিস্তানের ৩৪২ জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে কোনো রান তোলার আগেই ইনিংসের চতুর্থ বলে ফিরে গিয়ে পতনের শুরুটা করেছিলেন সাদমান ইসলাম। এরপর লিটন দাস ও সৌম্য সরকার মিলে দ্বিতীয় উইকেটে ১১৪ বলের জুটিতে দেখিয়েছেন ধৈর্যের পরীক্ষা। এ জুটিতে ৩৮ রান উঠলেও মনে হয়েছিল উইকেটে জমে গেছেন দুই ব্যাটসম্যান।

কিন্তু ৬৬ বলে ১৭ রান করা সৌম্য ফেরা দিয়ে মড়ক লাগা শুরু হয় বাংলাদেশের ইনিংসে। লিটন দাস, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমদের কেউ এরপর ইনিংস টানতে পারেননি। ৫ উইকেটে ৮৮ রান তুলে চা বিরতিতে গিয়েছে বাংলাদেশ।

চা বিরতি শেষে মাহমুদুল্লাহ রিয়াদের উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৫২ রান করে নবীব বলে ফেরেন মুমিনুল হক। বাংলাদেশের ইনিংসে একাই ধসিয়ে দিচ্ছেন রশিদ খান। এই লেগ স্পিনার ১৩ ওভারে ৩৬ রান দিয়ে তুলে নিয়েছেন লিটন, সাকিব, মুশফিক ও মাহামুদুল্লার উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

দ্বিতীয় দিন শেষে ১৪৮ রানে পিছিয়ে বাংলাদেশ।

আফগানিস্তান প্রথম ইনিংস: ৩৪২ (১১৭ ওভার)

(ইব্রাহীম জাদরান ২১, ইহসানুল্লাহ ৯, রহমত শাহ ১০২, হাশমতউল্লাহ শহীদি ১৪, আসগার আফগান ৯২, মোহাম্মদ নবী ০, আফসার জাজাই ৪১, রশীদ খান ৫১, কায়েস আহমেদ ৯, ইয়ামিন আহমদজাই ০, জহির খান ০*; তাইজুল ইসলাম ৪/১১৬, সাকিব আল হাসান ২/৬৪, মেহেদী হাসান মিরাজ ১/৭৩, নাঈম হাসান ২/৪৩, মাহমুদউল্লাহ রিয়াদ ১/৯, সৌম্য সরকার ০/২৬, মুমিনুল হক ০/৯, মোসাদ্দেক হোসেন সৈকত ০/১)।

বাংলাদেশ প্রথম ইনিংস: ১৯৪/৮* (৬৭ ওভার)

(সাদমান ইসলাম ০, সৌম্য সরকার ১৭, লিটন দাস ৩৩, মুমিনুল হক ৫২, সাকিব আল হাসান ১১, মুশফিকুর রহিম ০, মাহমুদউল্লাহ রিয়াদ ৭, মোসাদ্দেক হোসেন সৈকত ৪৪*, মেহেদী হাসান মিরাজ ১১, তাইজুল ইসলাম ১৪*; ইয়ামিন আহমদজাই ১/২১, মোহাম্মদ নবী ২/৫৩, জহির খান ০/৪৬, রশীদ খান ৪/৪৭, কায়েস আহমদ ১/২২)।

এমবি