রাশিয়া বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে ডেনমার্কের বিপক্ষে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়া। এই ম্যাচের ওপর অনেকটা নির্ভর করছে প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরে যাওয়া অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ভাগ্য।
অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে পেরুর বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা ডেনমার্ক টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে খেলছে।
আজ সামারায় ব্যবধান গড়ে দিতে পারেন ডেনমার্ক তারকা ক্রিশ্চিয়ান এরিকসেন। বাছাইপর্বে একাই ১১ গোল করেন টটেনহ্যাম মিডফিল্ডার। অস্ট্রেলিয়ার অধিনায়ক জেডিনাক আজ এরিকসেনকেই বড় হুমকি মানছেন, ‘আমরা জানি সে একজন দুর্দান্ত খেলোয়াড়।
ম্যাচের মোড় একাই ঘুরিয়ে দিতে পারে সে। কিন্তু আমরা শুধু তাকে নিয়ে ভাবছি না বরং আমরা তাদেরকে একটা দল হিসেবে দেখছি।
এমআর





