এবারের বিপিএলে টস জেতাটা ম্যাচ জেতারই নামান্তর হয়ে গেছে। টস জিতে প্রায় প্রতিটি দলই প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠাচ্ছে।

তবে ফাইনালে ওঠার লড়াইয়ে সেই কাজটি করলেন না সাকিব আল হাসান। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক।

আজ শুক্রবার দিনের প্রথম ম্যাচে ক্রিস গেইলের নারকীয় ব্যাটিংয়ে খুলনা টাইটানসকে বিদায় করে দিয়ে কোয়ালিফায়ার পর্বে জায়গা করে নিয়েছে মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স।

দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে খেলবে। যে দল হেরে যাবে তারা দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে।

বিপিএলের গ্রুপ পর্বে দুর্দান্ত দাপট দেখিয়েছে ভিক্টোরিয়ান্স। ১২ ম্যাচের নয়টিতেই জয় ছিনিয়ে নেন তামিম-ইমরুলরা।

অন্যদিকে গ্রুপ পর্বে ভালো খেলে প্লে অফে জায়গা করে নেয় সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসও। ১২ ম্যাচের সাতটিতে জেতে আসরের বর্তমান শিরোপাধারীরা।

এমএ