ভারতের বিপক্ষে প্রথমবারের মতো বাংলাদেশ দলের ওয়ানডে সিরিজ জয়ে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ভারতকে ৬ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে থাকতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ নিশ্চিত করে টাইগাররা। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করে তারা।
বিএনপি চেয়ারপারসন তার বাসায় টিভির সামনে বসে খেলা দেখেছেন এবং বাংলাদেশ দলের জয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সেই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের কর্মকর্তা শাইরুল কবীর খান।
জেডআই





