ত্রি-দেশীয় সিরিজে টানা দুই ম্যাচ হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। দুর্দান্ত বোলিংয়ে জিম্বাবুয়েকে ১৯৮ রানেই গুটিয়ে দিয়েছে দিনেশ চান্দিমালের দল। ৬ ওভার বাকি থাকতেই সব ক'টি উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে।

জয়ের জন্য ১৯৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করছে হাথুরুসিংহের শ্রীলঙ্কা।  

আজ (রোববার) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলো দুই উদ্বোধনী ব্যাটসম্যান হ্যামিলটন মাসাকাদজা ও সলোমন মির।

প্রথম ৯ দশমিক ৫ ওভারে বিনা উইকেটে এই জুটি করেন ৪৪ রান। দলীয় ৪৪ রানে জিম্বাবুয়ে দলে প্রথম আঘাত হানে থিসারা পেরেরা। ব্যক্তিগত ২০ রানে মাসাকাদজাকে সাজঘরে ফেরান পেরেরা।

মাসমাসাকাদজা আউট হওয়ার পর ক্রেইগ আরভিন(২), সলোমন মির(২১),ও সিকান্দার রাজা(৯) দ্রুত ফিরে গেলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। শেষপর্যন্ত ওয়ালার (২৪) ও ক্রেমারের (৩৪) কারণে ১৯৮ পর্যন্ত পৌঁছাতে পারে জিম্বাবুয়ে।

শ্রীলঙ্কার হয়ে পেরেরা ৪ টি, ফার্নান্দো ৩ টি ও সান্দাকান ২ টি উইকেট লাভ করেন।

জিম্বাবুয়ের সংক্ষিপ্ত স্কোর:১৯৮ (মাসাকাদজা ২০, মিরে ২১, আরভিন ২, টেলর ৫৮, রাজা ৯, ওয়ালার ২৪, মুর ০, ক্রেমার ৩৪, জার্ভিস ৫, চাতারা ২*, মুজারাবানি ০; লাকমাল ০/২৩, প্রদিপ ৩/২৮, থিসারা ৪/৩৩, ধনঞ্জয়া ০/৪৫, সান্দাকান ২/৫৭, গুনারাত্নে ০/৪।)

এমবি