বুধবার কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। সেই সঙ্গে দুই দলেরই লক্ষ্য সেমিফাইনাল নিশ্চিত করার।
বিশ্বকাপসহ ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ওয়ানডেতে ৫৯ বার মুখোমুখি হয়েছে শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকা। এরমধ্যে লংকানরা জিতেছে ২৯ বার। প্রোটিয়াসরা জয় পেয়েছে ২৮ ম্যাচে। একটি করে ম্যাচ টাই ও পরিত্যক্ত হয়েছে।
বিশ্বকাপ আসরে চারবার মুখোমুখি হয়েছে শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকা। এরমধ্যে দু’বার জিতেছে প্রোটিয়াসরা। একবার জিতেছে লংকানরা। একটি ম্যাচ হয় টাই।
শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকা ম্যাচের কিছু উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরা হলো :
* গত ১৬ ম্যাচে মুখোমুখি হওয়া ফলাফলে সমান অবস্থায় রয়েছে শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকা। সমান আটটি করে ম্যাচ জিতেছে দু’দল।
* গত আট ম্যাচের সাতটিতে প্রথম ব্যাট করা দল জিতেছে। এর মধ্যে চারটি জিতেছে শ্রীলংকা। আর তিনটি জিতেছে দক্ষিণ আফ্রিকা। একমাত্র পরে ব্যাট করে ম্যাচটি জিতেছে শ্রীলংকা।
* এখন পর্যন্ত ১৮৩ ওয়ানডেতে ২৮২ উইকেট শিকার করেছেন শ্রীলংকার পেসার লাসিথ মালিঙ্গা। এর মধ্যে ৯২টি বোল্ড আউটে উইকেট শিকার করেছেন। যা ওয়ানডে ইতিহাসে তৃতীয় স্থানে। প্রথম দু’টি স্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তানের ওয়াসিম আকরাম ও ভারতের অনিল কুম্বলে।
* ওয়ানডে ক্রিকেটে টানা চার বলে চার উইকেট শিকারের কৃতি একমাত্র শ্রীলংকার পেসার লাসিথ মালিঙ্গার। ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার বলে চার উইকেট শিকার করেছিলেন মালিঙ্গা। শেষ পর্যন্ত সহজ জয়কে কঠিন করে ১ উইকেটে জিতে দক্ষিণ আফ্রিকা।
* আর মাত্র একটি স্ট্যাম্পিং করলেই ওয়ানডে ক্রিকেটের প্রথম উইকেটরক্ষক হিসেবে ১০০ স্ট্যাম্পিং-এর ক্লাবে খুলবেন শ্রীলংকার কুমার সাঙ্গাকারা।
* আর মাত্র চার রান করলেই সপ্তম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ আসরে ব্যক্তিগত ৫০০ রানের মাইলফলক স্পর্শ করবেন শ্রীলংকার কুমার সাঙ্গাকারা।
* আর মাত্র সাত রান করলেই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে বেশি রানের মালিক হবেন দলের বর্তমান অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ৩২ ইনিংসে ১১৪৮ রান নিয়ে ঐ তালিকার শীর্ষে রয়েছেন জ্যাক ক্যালিস। আর ডি ভিলিয়ার্সের বর্তমান রান ২১ ইনিংসে ১১৪২।
জেডআই





