আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারে রেকর্ড দশমবারের মতো পর্তুগালের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন ক্রিস্টিয়ানো রোনালদো।

সেরা হওয়ার দৌড়ে জোয়াও ফেলিক্স, বারনার্দো সিলভা, রুবেন নেভেস ও ব্রুনো ফার্নান্দেসকে পেছনে ফেলেন জুভেন্টাস তারকা রোনালদো। ২০০৭ সালের পর ২০১০ (সিমাও) ও ২০১৪ (পেপে) ছাড়া প্রত্যেকবারই এই পুরস্কার জিতেছেন তিনি।

পর্তুগালের রাজধনী লিসবনের কার্লোস লোপেজ প্যাভিলিয়নে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘোষণা করা হয় বর্ষসেরা ফুটবলারের নাম। মেয়েদের বিভাগে এই পুরস্কার জিতেছেন জেসিকা সিলভা। সেরা পুরুষ কোচ হয়েছেন বেনফিকার ব্রনো লেগে। মহিলা কোচ স্পোর্টিং ব্রাগার মিগুয়েল সান্তোস। আর ছেলে-মেয়ে উভয় বিভাগেই সেরা ক্লাব নির্বাচিত হয়েছে বেনফিকা।

ক্যারিয়ারে অসংখ্য ট্রফি জিতেছেন ৩৪ বছর বয়সী রোনালদো। ব্যক্তিগত অর্জনের মধ্যে রয়েছেন পাঁচটি ব্যালন ডি’অর। ২০১৪ সালে নিজ দেশ পর্তুগালকে প্রথমবার জেতান ইউরো। এ বছর উয়েফা নেশন্স লীগ জয়েও অবদান রাখেন রোনালদো।

রিয়াল মাদ্রিদের হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লীগ ট্রফি জয়ের পর গত মৌসুমে ‘সিআরসেভেন’ খ্যাত রোনালদো যোগ দেন জুভেন্টাসে। ইতালিয়ান সিরি আ ফুটবল লীগে নিজের অভিষেক মৌসুমেই ট্রফি জয়ের পাশাপাশি নিজে জিতেছেন সেরা খেলোয়াড়।

এমআর