বিশ্বকাপের ১১তম আসরে সবচেয়ে বেশি উইকেট শিকারীর তালিকায় শীর্ষে রয়েছেন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। ৮ ইনিংসে বল করে ২২টি উইকেট শিকার করেছেন তিনি।
তালিকায় দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। ৯ ইনিংসে বল করে ২২টি উইকেট শিকার করেছেন তিনি। সেমি-ফাইনালিস্ট ভারতের উমেশ যাদব ১৮টি উইকেট শিকার করে তৃতীয় স্থানে আছেন।
১৭টি করে উইকেট নিয়ে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠস্থানে আছেন দক্ষিণ আফ্রিকার মর্নে মরকেল, ভারতের মোহাম্মদ সামি ও ওয়েস্ট ইন্ডিজের জেরোম টেইলর।
সপ্তম স্থানে থাকা পাকিস্তানের ওয়াহাব রিয়াজ ১৬টি উইকেট পেয়েছেন। ১৫টি করে উইকেট নিয়ে সেরা ১০-এ রয়েছেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরি, দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির ও অস্ট্রেলিয়ার মিশেল জনসন।
জেডআই





