টানা দ্বিতীয়বার সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে বাংলাদেশ। গতবারের ব্যর্থতা ভুলে স্বপ্ন ছিল শিরোপা ঘরে তোলার। কিন্তু শেষ পর্যন্ত পারল না বাংলাদেশের কিশোররা। ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দলের।
আজ রোববার নেপালের কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে ম্যাচটিতে বাংলাদেশকে ২-১ গোলে হারিয়েছে ভারত। প্রথমার্ধে লাল কার্ড দেখা মূল দুই ফরোয়ার্ডকে হারিয়ে শেষ পর্যন্ত ৯ জনের দল নিয়ে রক্ষণ ধরে রাখতে পারেনি লাল-সবুজের দল।
এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটে প্রথমে ভারতকে এগিয়ে নেন বিক্রম। বাংলাদেশের ডি-বক্স ফাঁকায় পেয়ে সহজেই বল জালে ঠেলে দেন তিনি। দলকে এগিয়ে নেওয়ার পরের মিনিটে ফাউল করে হলুদ কার্ড দেখেন তিনি।
ম্যাচের শুরুতেই গোল খায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দল। দুই মিনিটের মধ্যে গোল করে এগিয়ে যায় ভারত। এরপর ম্যাচের ৪০ মিনিটে ইয়াসিনের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। প্রথমার্ধে ১-১ গোলের সমতা নিয়ে শেষ করে দু'দল। ওভাবেই এগোচ্ছিল ম্যাচ।
মনে হচ্ছিল নির্ধারিত ৯০ মিনিটে আর গোল করতে পারবে না কোন দল। কিন্তু ম্যাচের ৯০ মিনিটে বক্সের বেশ বাইরে থেকে জোরালে শট নেয় ভারত। বাংলাদেশের গোলরক্ষক ঝাপিয়ে পড়েও তা জালে জড়ানো আটকাতে পারেননি। তার হাতের ওপর দিয়ে বল জালে জড়ায়। উল্লাসে ভাসে ভারত অনূর্ধ্ব-১৮ দল। পেয়ে যায় বয়সভিত্তিক এই আসরের প্রথম শিরোপা।
এর আগে 'বি' গ্রুপে ম্যাচে মুখোমুখি হয় দু'দল। নব্বই মিনিটের সেই খেলাই গোলশূন্য সমতা করে দু'দল। শক্তির বিচারে ভারত শক্তিশালী হলেও তাই জয়ের প্রত্যাশা ছিল বাংলাদেশ যুবাদের।
বাংলাদেশ যুবাদের কোচ পিটার টার্নারও জানান লড়াইটা হবে এগারোজনের বিপক্ষে এগারোর। গ্রুপ পর্বের পরে সেমিফাইনালে গোল খায়নি কোন দল। তবে ফাইনালে জাল অক্ষাত রাখতে পারেনি কোন দল।
এর আগে সেমিফাইনালে মালদ্বীপকে হারিয়ে ফাইনালে ওঠে ভারত। ভুটানকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে আসে বাংলাদেশ। গ্রুপ পর্বে এবং সেমিফাইনালে দু'দলের খেলা কঠিন লড়াইয়ের আভাস দেয়।
ফাইনালেও দেখা যায় সেই লড়াই। কিন্তু লাল-সবুজের প্রতিনিধিকের শেষটা হলো হতাশায়। এর আগে ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৫ আসরে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হেরে ফাইনালে ওঠা বঞ্চিত হয় বাংলাদেশ।
অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে অল্পের জন্য হারে বাংলাদেশ। এবার অনূর্ধ্ব-১৮ ফুটবল দল ফাইনালে ভারতে কাটা পড়ল।
এএস





