জার্মানির বুন্ডেস লিগায় সহজ জয় পেয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। হেনরিক এমখিটারিয়ানের জোড়া গোলে তারা ৪-০ গোলে হারিয়েছে বরুসিয়া মনখেনগ্ল্যাডবাখকে।

নিজেদের মাঠ সিঙ্গনাল-ইন্ডুনা-পার্ক স্টেডিয়ামে একতরফা ম্যাচে দারুণ খেলেই জয় তুলে নিয়েছে ডর্টমুন্ড। খেলার ১৫ মিনিটে গোলের দেখা পেয়েছে স্বাগতিকরা। নিশানাভেদ করেছেন মার্কো রেউস। ৬ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেছেন আম্বামেইয়াং। আর ৩৩ মিনিটে ব্যবধান ৩-০ তে উন্নীত করেছেন এমখিটারিয়ান।

মধ্যবিরতির পরও অতিথি দলের উপর আধিপত্য বিস্তার করে খেলেছে ডর্টমুন্ড। এ অর্ধেও গোল করতে পারেনি মনখেনগ্ল্যাডবাখ। বরং ৫০ মিনিটে শেষবারের মতো তাদের জালে বল পাঠিয়েছেন এমখিটারিয়ান।

এদিকে ইংলিশ প্রিমিযার লিগে জিতেছে এভারটন। তারা ৩- গোলে হারিয়েছে সাউদাম্পটনকে। দুটি গোল করেছেন ‍লুকাকু। বাকি গোলটি বার্কলের। আর ২-২ গোলে ড্র হয়েছে টটেনহাম হটস্পার ও স্টোক সিটির মধ্যকার ম্যাচটি।

এমআর