বাংলাদেশ প্রতিবন্ধী হুইল চেয়ার ক্রিকেটের ১৩ সদস্যর প্রতিনিধি দল বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারতে প্রবেশ করেছে। তাঁরা তিনটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিতে মুম্বাই যাচ্ছে।
আজ (২৭ মার্চ) বুধবার সকালে প্রতিনিধি দলটি বাংলাদেশ ইমিগ্রেশন ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতে প্রবেশ করেন।
বাংলাদেশ প্রতিবন্ধী হুইল চেয়ার দলের অধিনায়ক মোহাম্মাদ মহসিন বলেন, ভারতের মুম্বাই শহরে টি-টোয়েন্টির তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচ তিনটি হবে আগামী ২৮, ২৯ ও ৩১ মার্চ। খেলা শেষে আমরা ১ এপ্রিল মুম্বাই থেকে দেশের উদ্দেশ্যে রওনা দেবো।
নাছির/ এমবি





