সারভাইভ করে গিয়েছে। সবশেষ প্রাপ্ত খবর বলছে, তামিম ইকবালের হার্টে রিং পরানো হয়েছে।
এর আগে তামিম ইকবালের অবস্থা নিয়ে যোগাযোগ করা হয় ডিপিএল সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল জানিয়েছিলেন, সাভারের হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তামিম ইকবালকে।
এর মধ্যেই খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল।
বুকে ব্যথা অনুভব করায় বিকেএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়েছে তামিমকে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
ডিপিএলের সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল ঢাকা পোস্টকে জানালেন, তামিমকে ঢাকায় নিয়ে আসার জন্য মাঠে হেলিকপ্টার নেওয়া হলেও শারীরিক অবস্থা বিবেচনায় পরে সিদ্ধান্ত পাল্টাতে হয়েছে। বর্তমানে সাভারের ফজিলাতুননেসা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন।
তামিমের অসুস্থতার খবরে বিসিবির বোর্ডসভা স্থগিত করা হয়েছে। দুপুর ১২টায় সভা শুরু হওয়ার কথা ছিল। তামিমকে দেখতে হাসপাতালে যাচ্ছেন বিসিবি পরিচালক ও কর্মকর্তারা।
এদিকে, তামিম ইকবালের আকস্মিক অসুস্থতার খবরে আগে থেকে নির্ধারিত বিসিবির বোর্ড মিটিং স্থগিত করা হয়েছে। অন্যদিকে, ঢাকা থেকে হেলিকপ্টার যোগে এরই মধ্যে সাভারে গিয়েছেন তামিমের স্ত্রী, ভাই নাফিস ইকবাল ও চাচা আকরাম খান।
এমএম