ইতালিয়ান ঘরোয়া লিগ সিরি আ'র তুরিন ডার্বিতে জয় পেয়েছে জুভেন্টাস। রোববার তুরিনোর বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে তারা। এই জয়ে এক ম্যাচ কম খেলা রোমার থেকে নয় পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান অটুট রাখল বর্তমান চ্যাম্পিয়নরা।
খেলার ৩০ মিনিটের মধ্যেই গোলের দেখা পায় জুভেন্টাস। দলের জয়সূচক এই গোলটি করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড তেভেজ। অনেক চেষ্টা করেও গোলটি শোধ করতে পারেনি তুরিন।
চলতি মৌসুমে ১৪তম গোল করে ফিওরেন্তিনার চোটাক্রান্ত খেলোয়াড় গিউসেপ্পে রসির সঙ্গে যৌথভাবে শীর্ষ গোলদাতার আসনে বসলেন তেভেজ। ফিওরেন্তিনা স্ট্রাইকার জানুয়ারির প্রথম দিকে চোট নিয়ে পুরো মৌসুমের জন্য মাঠের বাইরে।
দিনের অপর দুই গুরুত্বপূর্ণ ম্যাচে ইন্টার মিলান ১-১ গোলে ড্র করেছে ক্যাগলিয়ারির সঙ্গে। তবে এসি মিলান ২-০ গোলে জিতেছে সাম্পদোরিয়ার বিপক্ষে।
খেলা
জয় পেয়েছে জুভেন্টাস
ইতালিয়ান ঘরোয়া লিগ সিরি আ'র তুরিন ডার্বিতে জয় পেয়েছে জুভেন্টাস। রোববার তুরিনোর বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে তারা। এই জয়ে এক ম্যাচ কম খেলা রোমার থেকে নয় পয়েন্টের





