রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোকে নিষিদ্ধ বা জরিমানা করা উচিত বলে মনে করেন লিগা ফুটবল প্রফেশনাল (এলএফপি) প্রধান টিবাস হাভিয়ের।
এল ক্লাসিকোতে গোল করার পর বার্সেলোনা সমর্থকদেরকে উদ্দেশ করে রোনালদোর উদযাপনের জন্য তাকে জরিমানা করা উচিত বলে মনে করেন তিনি।
রোববার এল ক্লাসিকোতে বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে রিয়াল মাদ্রিদের হয়ে গোল করেন রোনালদো। উদযাপনের সময় বার্সা সমর্থকদেরকে 'শান্ত থাকা'র অঙ্গভঙ্গি করেন রোনালদো।
শেষ পর্যন্ত ম্যাচটিতে ২-১ গোলে জয় পেয়েছিল কাতালান ক্লাবটি।
এ বিষয় সাংবাদিকদেরকে টিবাস বলেন, "কোনো খেলোয়াড়ের গোল করার পর তার উসকানিমূলক অঙ্গভঙ্গির বিষয় আমাদের সচেতন হওয়া উচিত। অথবা দর্শকদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি করতে পারে এমন কোনো উসকানিমূলক আচারণের বিষয় আমাদের খেয়াল রাখা উচিত।"
রোনালদোর বিষয় তিনি বলেন, "তার অবশ্যই শাস্তি হওয়া উচিত। তাকে নিষিদ্ধ করা উচিত। আমরা অবশ্যই বিষয়টি খতিয়ে দেখব।"
জেডআই





