আবারো ক্রিকেট মাঠে দুর্ঘটনা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ক্যারিবীয় ব্যাটসম্যান ওয়াল্টনের সাথে ধাক্কায় মাঠেই মারাত্মক আহত হন পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদ। মাথেই প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও অবস্থার উন্নতি না দেখে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয় তাকে।
এর আগে ইনিংসের চতুর্থ ওভারের শেষ বলে ক্রিজের সামনে অফে ঠেলে দিয়েই এক রানের জন্য ছুটেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ওয়াল্টন। রান আউট করার জন্য বল নিয়ে থ্রো করতে গিয়েই বাধলো বিপত্তি।
ওয়াল্টনের পায়ের সাথে ধাক্কা লাগে পাকিস্তানি ফিল্ডার আহমেদ শেহজাদের। সাথে সাথেই মাটিতে লুটে পড়েন তিনি। পরে তাকে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয়ার পর সুস্থবোধ করলে আবারো মাঠে ফিরে আসেন পাকিস্তানের এই ক্রিকেটার।
ম্যাচে ৩ রানে জয় পেয়েছে পাকিস্তান।
এমই





