ভারতের বিপক্ষে এশিয়া কাপে এক উইকেটের নাটকীয় জয়ের পরে পাকিস্তানের প্রশংসায় সংশ্লিষ্ট অনেকের সাথেই সুর মিলিয়েছেন সাবেক দুই তারকা ক্রিকেটার ইমরান খান এবং শোয়েব আখতারসহ সাবেক অনেক ক্রিকেটারই।
বিশেষ করে তাদের প্রশংসায় অভিজ্ঞ অল রাউন্ডার ও রোববারের ম্যাচে জয়ের নায়ক শহীদ আফ্রিদিকে নিয়ে আলাদা করে মন্তব্য ছিল। ইমরান খান বলেছেন, ‘সিনিয়র খেলোয়াড় হিসেবে আফ্রিদি তার দায়িত্ব পুরোপুরি পালন করেছে। প্রচন্ড চাপের মুখে তার খেলা দেখে আমি সত্যিই আনন্দিত।’
পাকিস্তানের অপর সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার বলেছেন, 'পাকিস্তান জয়ী হওয়ায় আমি খুশী। কিন্তু আমি মনে করি এটা আমাদের কাঙ্খিত ব্যাটিং নয়। তবে আমাদের বোলিং ছিল দুর্দান্ত। ব্যাটিং সহায়ক উইকেটে ভারতকে অল্প রানে বেঁধে দেয়ায় বোলারদের অবশ্যই কৃতিত্ব ছিল।'
যদিও শোয়েব মনে করেন ভারত অধিনায়ক এবং ব্যাটসম্যান হিসেবে মহেন্দ্র সিং ধোনীর অবদানকে অবশ্যই অনুভব করছে। তার মতে এই ম্যাচে অধিনায়ক হিসেবে বিরাট কোহলির কিছু কিছু জায়গায় সিদ্ধান্ত ভুল ছিল। সাবেক এই ক্রিকেটার বলেন, 'পাকিস্তানের ব্যাটিং এক সময় ভেঙ্গে পড়ার পরে তার অবশ্যই শামির জন্য দুই ওভার হাতে রাখা উচিত ছিল।'
পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ বলেছেন, 'প্রথমে ব্যাটিংয়ে নামার সময় ভারতীয় ব্যাটসম্যানরা কিছুটা হলেও অতি আত্মবিশ্বাসী ছিল। এটা সম্পূর্ণই তার নিজের ধারনা। একারণেই তারা খুব বেশী স্ট্রোক খেলেছে এবং তার মূল্যও তাদের দিতে হয়েছে। এই পিচে ভারতের অন্তত ৬০ থেকে ৭০ রান কম ছিল। ব্যাটিং উইকেটে পাকিস্তানী বোলারদের অবদানকে তিনি আলাদাভাবে প্রশংসা করেছেন।'
আফ্রিদির ম্যাচ জয়ী ইনিংস সম্পর্কে বলতে গিয়ে ইউসুফ বলেন, 'একজন অল রাউন্ডার যেকোন সময় একটি দলের ম্যাচ জয়ে বা পরাজয়ে ভূমিকা রাখতে পারে। আফ্রিদি পাকিস্তানের জয়ে সেই কাজটিই করেছে।'
পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান এবং সাবেক প্রধান কোচ মহসিন খান বলেছেন, আফ্রিদি প্রমাণ করেছেন, কেন তার মত সিনিয়র খেলোয়াড়দের উপর আস্থা রাখাটা জরুরী। তিনি বলেন, আমি মনে করি এই জয়ে সবাই নিজেদের অবদান রেখেছে। কিন্তু আফ্রিদি শেষ ওভারে যেভাবে চাপকে সামলে নিয়েছে তাতেই পাকিস্তান ম্যাচে জয়ী হয়েছে। তার অভিজ্ঞতায় এখানে কাজে লেগেছে।'
খেলা
ভারতকে হারানোয় প্রশংসায় ভাসছে পাক ক্রিকেটাররা
ভারতের বিপক্ষে এশিয়া কাপে এক উইকেটের নাটকীয় জয়ের পরে পাকিস্তানের প্রশংসায় সংশ্লিষ্ট অনেকের সাথেই সুর মিলিয়েছেন সাবেক দুই তারকা ক্রিকেটার ইমরান খান এবং শোয়েব আখতারসহ সাবেক অনেক ক্রিকেটারই।





