বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ ধ্বংসে বিসিবির হটকারী সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী মহানগরী।
২৫ জানুয়ারি দুপুর ১২ টায় নগরীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামের মূল ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে শিবির।
এসময় বক্তারা বলেন, বিসিবির হটকারীতার কারনে আজ বাংলাদেশের ক্রিকেট দলের টেস্ট স্ট্যাটাস থেকেও না থাকার অবস্থানে যেতে চলেছে। ২৯ জানুয়ারী বৈঠকে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এর খসড়া প্রস্তাবকে নিরব সমর্থন জানিয়ে বিসিবি সভাপতি দেশের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এই প্রস্তাব অনুসারে বাংলাদেশ কোন টেস্ট ম্যাচ খেলতে পারবে না, খেলতে পারবে চারদিনের ম্যাচ, তাও আবার আফগানিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, আরব আমিরাতের মতো আইসিসি সহযোগী দেশের সঙ্গে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1390652932.jpg[/img]
আমরা ক্রিকেটবোর্ডকে এধরনের হটকারী  সিদ্ধান্ত থেকে বিরত থাকার আহ্বান জানাই। অনেক কষ্টে অর্জিত আমাদের এই টেস্ট স্ট্যাটাস। বাংলাদেশের মানুষ ক্রিকেটকে ভালবাসে, টেস্ট খেলা ভালবাসে। তাই দেশের স্বার্থবিরোধী এই সিদ্ধান্ত যেন কোনমতেই না নিতে পারে এজন্য দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানায় শিবির।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রশিবিরের অফিস সম্পাদক আতিক আলী, সাহিত্য সম্পাদক ইউসূফ আলী, সংস্কৃতি সম্পাদক আব্দুল মালেক, সমাজসেবা সম্পাদক সাঈদ আমীন প্রমুখ।
[b]ঢাকা, ২৫ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর[/b]