বাংলাদেশের বিপক্ষে সহজ জয় পেলো ভারত। বাংলাদেশের বেঁধে দেওয়া ১৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছিল ভারত। এ লক্ষে পৌছুতে ভারতের গড় রান দরকার হয় ৬।
কিন্তু ব্যাটসম্যান শিখর ধাওয়ান ও সুরেশ রায়নার ব্যাটে ৯ ওভার শেষে দলটির রানরেট ছিল ৮.৩৫। এরপর রানরেট কমতে থাকে ভারতের। তবে নিয়ন্ত্রণ শিখর আর রায়নার হাতেই থাকে। ১১ ওভার শেষে দলটির রানরেট ৭.৫৪-এ নেমে আসে।
১৩ ওভার পর থেকে অনেকটা ঢিমেতালে খেলতে শুরু করে ভারত। অনেকটা বলের সঙ্গে পাল্লা দিয়ে রান নিতে থাকে ভারত।
১৪ ওভার ১ বলে দলীয় ১১০ রানের মাথায় রুবেল হোসেনের বলে সুরেশ রায়না প্যাভিলিয়নে ফিরে যায়। মাঠে নামেন মনীষ পাণ্ডে।
শিখর এবং মনীষও অনেকটা হেসেখেলে নির্ভাবনায় বল প্রতি ১ রান নিয়ে এগুতে থাকে। ১৮ ওভার শুরুর প্রথম বলে আউট হন শিখর। পার্টনারশিপে আসেন দিনেশ কার্তিক। দ্বিতীয় বলে চার মেরে বল আর রানের ব্যবধান আরও কমিয়ে আনেন মনীষ। তখন ১৬ বলে রান প্রয়োজন ৯।
১৮ ওভার শেষে ভারতের জেতার জন্য রান প্রয়োজন ৩। এ অবস্থায় ১ম বলে ১ রান নিয়ে মনীষ ব্যাট করতে দেয় দীনেশকে। দীনেশ আবার সুযোগ দেয় মনীষকে। শেষ বলে মনীষ ধীরেসুস্থে ১ রান নিয়ে দলের জন্য জয় নিয়ে মাঠ ত্যাগ করেন।
নিদহাস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে আজ (বৃহস্পতিবার) টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে টাইগাররা।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, লিটন দাস, সাব্বির রহমান, মেহেদি হাসান, নাজমুল ইসলাম, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: রোহিত শর্মা (বাংলাদেশ), শিখর ধাওয়ান, সুরেশ রায়না, মনিষ পান্ডিয়া, ঋসব পান্থ, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, বিজয় শংকর, জয়দেব উনাদকট, যুজবেন্দ্রা চাহাল ও শারদুল ঠাকুর।
এমবি





